আইসিইউ থেকে বাড়ি ফিরেছেন মামুনুর রশীদ

যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ। ঢাকায় বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে অবতরণের পর তাকে নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে, তার ফুসফুসের দুপাশই নিউমোনিয়া আক্রান্ত। এ অবস্থায় দ্রুত তাকে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) নেন চিকিৎসকেরা।

গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ। ছয় দিন দেশটির একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরার অনুমতি পান এই অভিনেতা ও নাট্যকার। যুক্তরাষ্ট্র থেকে জাগো নিউজকে তিনি বলেন, ‘ডাবল নিউমোনিয়া হয়ে গিয়েছিল। রক্তে ইনফেকশন হয়ে গিয়েছিল। ডাক্তাররা সপ্তম দিনে ছেড়েছে। এখন একটু ভালোর দিকে।’ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছেলে আদিবের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন মামুনুর রশীদ।

হত্যাচেষ্টার অভিযোগে গত ২ মে অভিনেতা মামুনুর রশীদের নামে মামলা হয়েছে। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষকসহ ২০১ জনের বিরুদ্ধে করা ওই মামলার আসামি তিনি। ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তার নাট্যদল আরণ্যক এক বিবৃতিতে বলেছে, মামুনুর রশীদের মতো একজন ব্যক্তি যিনি সারাজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নিজেকে নিবেদিত রেখেছেন, তার যাবতীয় কর্মকাণ্ড মানবিকতার পক্ষে এবং সব রকম শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে। তাকে এমন একটি মামলায় আসামি করা প্রকারান্তরে মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধ সংস্কৃতিচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্রের নামান্তর।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে দলটি। অভিনয় করেছিলেন প্রয়াত সুভাষ দত্ত, আলী যাকের ও ইনামুল হক। নাটকটির নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। তার নেতৃত্বেই পাঁচ দশক ধরে নাট্যচর্চা করে যাচ্ছে দলটি। অন্যদিকে নিবিড়ভাবে নির্দেশনা, লেখা, অভিনয় করে যাচ্ছেন মামুনুর রশীদ।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১