অভিবাসন বিভাগের অভিযানে ৪৪ বাংলাদেশিসহ আটক ১২৮

মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৪৪ বাংলাদেশিসহ অন্তত ১২৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সঙ্গে ৪ জন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস।

মোহাম্মদ রুসদি জানান, গত বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় জোহর রাজ্যের জোহর বারু, মুয়ার, সেগামাত, মেরসিং ও বাতু পাহাত – এই পাঁচ জেলার নয়টি কারখানায় একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে প্রথমে স্থানীয় নাগরিকসহ মোট ৫১১ জন আটক করে তাদের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১২৮ জন বিদেশি নাগরিককে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪ বাংলাদেশি। বাকিদের মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ার নাগরিক রয়েছে। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু সবার বয়স ২১ থেকে ৫৫ বছর বলে জানানো হয়েছে।

এছাড়া কোম্পানি মালিক, গুদাম ব্যবস্থাপক এবং বিদেশি শ্রমিক সরবরাহকারী সংস্থার ব্যবস্থাপক হিসেবে চিহ্নিত চারজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়া (ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫৬(১)(ডি)) এবং অবৈধ অভিবাসীদের প্রাঙ্গণে প্রবেশ বা থাকার অনুমতি দেয়ার (একই আইনের ধারা ৫৫ই) সন্দেহে অভিযোগ আনা হয়েছে।

আটক হওয়া সকলকেই পরবর্তী তদন্ত ও পদক্ষেপের জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ রুসদি বলেন, জোহর রাজ্য অভিবাসন বিভাগ রাজ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের উপস্থিতি মোকাবিলায় প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরও উল্লেখ করে বলেন, অভিবাসন বিভাগ কোনো নিয়োগকর্তা, মালিক বা এমন কোনো ব্যক্তি যারা অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেয় তাদের সাথে কোনো আপস করবে না। এই অভিযানের সময় তদন্তে সহায়তার জন্য বেশ কয়েকজন ব্যক্তিকে অফিসে উপস্থিত হওয়ার জন্য ১০টি নোটিশও জারি করা হয়। 

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী