ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সেঞ্চুরি ছাড়াই ৪০০, শেষে ২৩৮ রানে ইংলিশদের জয়

বার্মিংহ্যামে আজ বিরল এক রেকর্ড গড়লো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংলিশরা। স্থায়ী অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের শুরুটাও হলো দুর্দান্ত।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৪০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬.২ ওভারে অলআউট হয়ে যায় ১৬২ রানে।

সবচেয়ে মজার বিষয় হলো, ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো দল ৪০০ রান করলো অথচ, সেখানে একজন ব্যাটারও সেঞ্চুরি করতে পারলো না। চারটি ছিল হাফ সেঞ্চুরি। একটি ইনিংস ৮০ প্লাস।

বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। কিন্তু সিদ্ধান্তটা যে ভুল ছিল, তা পরে টের পেলেন তিনি। শুরুতেই দুই ওপেনার জেমি স্মিথ ও বেন ডাকেট মিলে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে থাকেন। ৭ ওভারে ৬৪ রানের জুটি গড়ে থামেন।

২৪ বলে ৩৭ রান করে আউট হন জেমি স্মিথ। ৪৮ বলে ৬০ রান করেন বেন ডাকেট। এরপর স্লো ইনিংস খেলেন জো রুট। ৬৫ বলে ৫৭ রান করেন তিনি। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৪৫ বলে ৫৮ রান। ৩২ বলে ৩৭ রান করেন জস বাটলার।

তবে শেষ দিকে ঝড় তোলেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন বেথেল। ২৪ বলে ৩৯ রান করেন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪০০ রান করে ইংল্যান্ড।

জবাব দিতে নেমে ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। ২৬.২ ওভারে অলআউট হয় ১৬২ রানে। ১১ নম্বর ব্যাটার জাইডেন সিলস সর্বোচ্চ ২৯ রান করেন। ২৫ রান করেন শাই হোপ এবং ২২ রান করেন কিসি কার্টি। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভার্টন। ২ উইকেট নেন আদিল রশিদ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী