লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী দীপিকা কক্কর নিজেই জানিয়েছেন, স্টেজ টু লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীপিকা একটি নোট শেয়ার করে অনুরাগীদের তার স্বাস্থ্যের সবশেষ সংবাদ এ তথ্য দিয়েছেন।

দীপিকা গত কয়েক সপ্তাহের কঠিন পরিস্থিতি এবং পেটের ব্যথার জন্য ডাক্তারের কাছে যাওয়া, কীভাবে তার জীবনটা পাল্টে দিল, সে সম্পর্কে খোলামেলা কথা বললেন এ অভিনেত্রী। দীপিকার স্বামী-অভিনেতা শোয়েব ইব্রাহিম গত কয়েকদিন ধরেই বউয়ের স্বাস্থ্যের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।

দীপিকা কক্কর জানিয়েছেন যে, বিগত কয়েক সপ্তাহ তাদের জীবনের ‘সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি’ ছিল। ঘটনার ধারাবাহিকতা শেয়ার করে অভিনেতা লেখেন, ‘আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল, আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই এবং তারপরে তারা লিভারে একটি টেনিস বলের আকারের টিউমার খুঁজে বের করে এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যান্সারাস)।’

সঙ্গে দীপিকা আরও জানান যে, সমস্ত ইতিবাচকতা দিয়ে তিনি এই মারণরোগের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। ‘আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বেরোতে পারব ইনশাআল্লাহ! আমার পুরো পরিবার আমার পাশে রয়েছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমরা যাত্রা আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন!’, আরও লেখেন দীপিকা।

ইউটিউব চ্যানেলে শোয়েব ও দীপিকা তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন দিনকয়েক আগেই। তারা জানিয়েছে যে এই সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনো পুরোপুরি কমেনি।

দীপিকা বলেছিলেন যে চিকিৎসকরা তাদের আশ্বাস দিয়েছিলেন যে টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরে তিনি সুস্থ হয়ে উঠবেন। দুজনেই ভক্তদের কাছ থেকে প্রার্থনা এবং শুভকামনা চেয়েছিলেন। তারা আরও জানান যে, পিত্তথলিতে পাথরের কারণে ব্যথা অনুভব করছেন দীপিকা।

শোয়েব তাদের ছেলে রুহান কীভাবে মায়ের অসুস্থতার খবরে প্রতিক্রিয়া জানিয়েছিল সে সম্পর্কেও কথা বলেন। জানিয়েছিলেন, ও খুব বিচক্ষণতা দেখিয়েছে। বুকের দুধপান পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

‘ও বুঝতে পেরেছে যে, মা ভালো নেই। সে দিনে একবার বা দুবার আমার কাছে আসে ঠিকই, কিন্তু পরে সে বুঝতে পারে যে মা ভালো নেই।’ ২০২৩ সালের জুন মাসে রুহানের জন্ম । আগামী মাসেই তা জন্মদিন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প