কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই: রাষ্ট্রদূত

কুয়েতে আসার আগে ভিসা যাচাই এবং দূতাবাস থেকে সত্যায়িত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

বুধবার (২১ মে) সব শ্রেণি-পেশার প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসী শ্রমিকদের সব স্বার্থ আমরা আগে নিশ্চিত করি। আসার আগে তার বেতন, বাসস্থান, চিকিৎসা এসব নিয়োগকর্তার (কফিল) সঙ্গে আলাপ করে আমরা নিশ্চিত হয়ে নিই। যদি কোনো কারণে কোনো প্রবাসী মারা যায় তার মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব থাকে নিয়োগকর্তার ওপর।

কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। দালালরা ফ্রি ভিসা নাম দিয়ে উচ্চমূল্যে ভিসা বিক্রি করে। যেখানে বলা হয় এই ভিসাতে যেখানে সেখানে কাজ করতে পারবে। যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। শ্রমিকদের সাধারণত দুটি ক্যাটাগরিতে কুয়েত আসতে হয়। কোনো কোম্পানির অধীনে অথবা কোনো ব্যক্তির (কফিল) অধীনে। কোম্পানিতে হলে সে ওই কোম্পানির চুক্তি অনুযায়ী কাজ করবে আর ব্যক্তির অধীনে হলে সে ওই ব্যক্তির বাসা-বাড়িতে কাজ করবে। তাই ফ্রি ভিসাতে এসে প্রতারিত হওয়া যাবে না বলে জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক কুয়েত আসছেন। আমি অনুরোধ করবো আপনারা কোনো কাজের ওপর দক্ষতা অর্জন করে তারপর আসুন। দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা এখানে। যেখানে তাদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধাও বেশি। অদক্ষ শ্রমিকের বেতন অনেক কম।

কুয়েতে এক ভিসাতে এসে অন্য ভিসার কাজ করা দেশটির আইনে অবৈধ। যা শ্রম আইনের লঙ্ঘন। আকামা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৮ দিনে ১ হাজার ৮৪ জন কুয়েত প্রবাসীকে বিতাড়িত করেছে দেশটির প্রশাসন। যেখানে বাংলাদেশ অধ্যুষিত কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকায় অভিযানে ৩০১ জন প্রবাসী গ্রেফতার এবং ২৪৯ জন কুয়েত প্রবাসীকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী