৪৬তম আসিয়ান সম্মেলনে কৌশলগত ভূমিকায় মালয়েশিয়া

মালয়েশিয়া এবার একটি কৌশলগত ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেখানে আসিয়ান, গালফ সহযোগিতা পরিষদ (জিসিসি) ও চীনের সম্মিলিত অর্থনৈতিক পরিসরকে কাজে লাগিয়ে আন্তঃআঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়নের দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ প্রেস সচিব টেংকু নাশরুল আবাইদাহ আজ কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি সম্প্রচারিত এক দৈনিক ব্রিফিংয়ে জানান, আসিয়ান, জিসিসি ও চীনের সম্মিলিত অর্থনীতির পরিমাণ বর্তমানে প্রায় ২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে তিন অঞ্চলের জনসংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ২ বিলিয়নেরও বেশি।

তিনি বলেন, এই বিশাল অর্থনৈতিক সম্ভাবনার ভিত্তিতে মালয়েশিয়ার নেতৃত্বে আসিয়ান, জিসিসি ও চীনের মধ্যে একটি ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ, টেকসই অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক ডিজিটাল রূপান্তর নিয়ে নতুন কৌশল নির্ধারণ করা হবে।

আসিয়ান এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যার মোট দেশজ উৎপাদন ৩.৮ ট্রিলিয়ন ডলার এবং চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৬৯৬.৭ বিলিয়ন মার্কিন ডলার।

প্রেস সচিব বলেন, এই ত্রিপাক্ষিক সম্মেলন আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়ার একটি নতুন কৌশলগত পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে আসিয়ান, জিসিসি ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর, বিস্তৃত এবং কার্যকরভাবে প্রতিষ্ঠা করা।

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশগ্রহণের জন্য যেসব শীর্ষ নেতারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন বা হবেন, তাদের মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও রাস আল খাইমাহ’র শাসক শেখ সাউদ বিন সাকর আল কাসিমি এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

এই ত্রিপাক্ষিক সম্মেলনটি চলমান ৪৬তম আসিয়ান শীর্ষ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা মালয়েশিয়ার নেতৃত্বে ‘অন্তর্ভুক্তি ও টেকসই’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী