যুক্তরাজ্যে ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন

যুক্তরাজ্যে বসবাসরত সাড়ে ছয় লাখেরও বেশি বাংলাদেশি ডায়াস্পোরা বা প্রবাসী আছেন যারা রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি এবং শিক্ষায় ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত। এই ডায়াস্পোরাদের সঙ্গে বাংলাদেশের উন্নয়নে আরও গভীর ও অর্থবহ সংযোগ স্থাপনের লক্ষ্যে অক্সফ্যাম আনুষ্ঠানিকভাবে ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে নতুন একটি প্লাটফর্মের উদ্বোধন করেছে।

শনিবার (২৪ মে) বিকেলে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, বিনিয়োগ ও প্রচারণাকে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার যেমন-জলবায়ু সহনশীলতা, জেন্ডার সমতা, মানবিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সংযুক্ত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের যুক্তরাজ্য হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, আমাদের প্রবাসীরা কেবল টাকা পাঠান না, তারা কমিউনিটি গড়ছেন, বাংলাদেশের প্রতিটি সংকটে সহযাত্রী হয়েছেন। ‘ব্রিজ টু বাংলাদেশ’ এখন তাদের সেই শক্তিকে ভবিষ্যৎ নির্মাণের অংশীদার করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য ব্যারোনেস পলা। তিনি উদ্যোগটিকে ‘সমষ্টিগত উন্নয়নে সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশ নেয়া সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক নাওমি হোসাইন বলেন, সম্মান ছাড়া উন্নয়ন সম্ভব নয় এবং প্রবাসী সম্পৃক্ততা অবশ্যই ন্যায় ও মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী