যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন; তার অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য ফজলুল হক (২৮) ও  ঝিনাইদহের কাশীপুর এলাকার ইমানউদ্দিনের ছেলে রিয়াল হোসেন (২৮)। ফজলুল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল মোটরসাইকেলযোগে ঝিনাইদহে যাচ্ছিলেন। অপরদিকে, মামুন ও রিয়েল নামে দুজন মোটরসাইকেলযোগে যশোরের দিকে আসছিলেন। তারা যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছলে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে ওই তিনজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন রিয়াল ও মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। তাদের খুলনায় নেওয়ার পথে রিয়াল মারা যান।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প