মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ কর্মসংস্থান নিয়ে আলোচনা

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে তৃতীয় ওয়ার্কিং কমিটির সভা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২১-২২ মে) বাংলাদেশের ঢাকায় এ সভা হয়। এতে ১৩ সদস্যের মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহারিন বিন উমর। দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, মালয়েশিয়ার নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) ও লেবার ডিপার্টমেন্টের প্রতিনিধিও ছিলেন।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভুঁইয়া। দলে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, বিএমইটি, ওয়েজ কল্যাণ বোর্ড ও বোয়েসেল এর প্রতিনিধিরাও ছিলেন।

এর আগে জয়েন্ট কোয়ার্কিং গ্রুপের দুটি সভা হয়। প্রতিটি সভায় মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিরাপদ অবস্থান, কর্মসংস্থান, বেতন, ভাতা, সুবিধাদি, নিরাপত্তা, আবাসন, চিকিৎসা ও আইনগত বিষয়সহ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই বৈঠকের লক্ষ্য উল্লেখ করে বলা হয়েছে যে, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ ও কল্যাণের বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। প্রধান লক্ষ্যগুলির মধ্যে রয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও প্রেরণের বিষয়ে বিদ্যমান সমঝোতা স্মারকে (এমওইউ) বর্ণিত প্রতিশ্রুতির বাস্তবায়ন। সেখানে উল্লেখ করা হয়েছে যে, স্বল্প কিছু বাংলাদেশি রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে মালয়েশিয়া কর্মী নিয়োগ করবে।

বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে রেকর্ড অব ডিসকাশন সই করা হয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী