ইইউ’র পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আগামী মাসের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) এমন সতর্কতা দিয়ে তিনি বলেছেন, ইইউ’র সঙ্গে আমাদের আলোচনা একেবারেই ফলপ্রসূ হচ্ছে না। তাই আমি সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।

ট্রাম্পের এই ঘোষণাকে ইইউর সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নতুন মাত্রা হিসেবেই দেখা হচ্ছে। শুরুতে তিনি ইউরোপের পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিলেও আলোচনার সুযোগ দিতে তা ১০ শতাংশে নামিয়েছিলেন। সেই সঙ্গে আলোচনার জন্য ৮ জুলাই পর্যন্ত সময় দেন। সেই সময়সীমা পার না হলেও তিনি অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন।

এদিকে, শুধু ইউরোপ নয়; অ্যাপলের আইফোন আমদানিতেও বাড়তি শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বলেন, আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনগুলো অবশ্যই দেশেই তৈরি হতে হবে, ভারত বা অন্য কোথাও নয়। তা নাহলে অ্যাপলকে অন্তত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

সম্প্রতি অ্যাপল জানিয়েছিল, তারা চীনের পরিবর্তে ভারত ও ভিয়েতনামে আইফোন ও অন্যান্য ডিভাইস উৎপাদন বাড়াচ্ছে, যার জবাবেই ট্রাম্প এই হুমকি দিলেন বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি এখনো একটি হুমকি মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ইউরোপের রিফর্ম সেন্টারের বাণিজ্য বিশেষজ্ঞ আসলাক বার্গ বলেন, “এটি এখনো কার্যকর কোনো নির্বাহী আদেশ নয়। তবে ইইউ সম্ভবত ঠান্ডা মাথায় আলোচনা চালিয়ে যাবে।

ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন নাকি মার্কিন কোম্পানিগুলোর প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে। বিশেষ করে জার্মানি থেকে বিপুল পরিমাণে গাড়ি আমদানি নিয়ে তিনি অসন্তুষ্ট।

ভলভোর সিইও হাকান স্যামুয়েলসন জানান, ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে বেলজিয়ামে তৈরি আমাদের ইএক্স৩০ মডেলের বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রি কঠিন হয়ে পড়বে। তবে তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষের মধ্যে শিগগিরই সমঝোতা হবে।

হোয়াইট হাউজে দ্বিতীয়বার ফিরে আসার পর থেকেই বিশ্বজুড়ে একাধিক দেশের ওপর শুল্ক আরোপ ও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে চাঙা করবে এবং বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় কর্মসংস্থানকে রক্ষা করবে। বিশ্ববাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই নীতি মার্কিন শিল্পকে সাময়িক সুরক্ষা দিলেও, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চরম অস্থিরতা ডেকে আনতে পারে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী