আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে পোশাক শ্রমিক দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রান্নার সময় ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই ঘরে বসবাসরত চার পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২২ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গাউছিয়া এলাকার খানপাড়া ভাড়া বাসার রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—কামরুল হাওলাদার (৩০), আতিকুর রহমান (২৫), মো. আফ্রিদি (২৪) ও মো. হাবিবুর রহমান সোহাগ (৩২)।  জানা গেছে, তারা সবাই ‘মিথিলা’ নামে একটি টেক্সটাইল মিলে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত এবং একই রুমে ভাড়া থাকতেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসলাম জানান, ‘সকালে রান্না করতে গিয়ে চুলায় ম্যাচ জ্বালানোর সময় সিলিন্ডার থেকে লিক হওয়া গ্যাসে ঘরে আগুন ধরে যায়। এতে রুমে থাকা চারজনই দগ্ধ হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদের ঢাকায় নিয়ে আসি।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালবেলা নারায়ণগঞ্জ থেকে চারজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে কামরুল ৩.৫ শতাংশ, আতিকুর রহমান ৫ শতাংশ, আফ্রিদি ৮ শতাংশ এবং সোহাগ ১.৫ শতাংশ দগ্ধ হয়েছেন। 

তিনি বলেন, দগ্ধের পরিমাণ কম হলেও সবাই আশঙ্কামুক্ত। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী