মালয়েশিয়ায় বকেয়া টাকা আদায়ে দিন গুনছেন দুই শতাধিক বাংলাদেশি

মালয়েশিয়ার একটি প্লাস্টিক যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে বকেয়া টাকা আদায়ে দিন পার করছেন দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক। গত বছর কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর আট মাসের মজুরি আটকে যায়।

জানা গেছে,  ২৮০ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক তাদের কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় ৩ মিলিয়ন রিঙ্গিত বকেয়া মজুরি এবং অন্যান্য পাওনা দাবি করছেন। 

বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

শ্রমিকদের অভিযোগ, মালয়েশিয়ার একটি শ্রম ট্রাইব্যুনাল কাওয়াগুচিকে ৩ মিলিয়ন রিঙ্গিতের (৬,৯৪,৪৪৪ ডলার) বেশি বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দিলেও শ্রমিকরা মাত্র ২৫১,০০০ রিঙ্গিত (৫৮,১০১ ডলার) পেয়েছেন। 

অনেকেই নতুন কাজ খুঁজে পেয়েছেন, কিন্তু মোটা অঙ্কের নিয়োগ ফি পরিশোধ করতে ঋণ নেয়ায় এখন তারা ঋণের বোঝায় জর্জরিত।

তারা অভিযোগ করেছেন, তাদেরকে কখনও কখনও বিরতিহীনভাবে ২৪ ঘণ্টা এবং ছুটির দিনে বিনা বেতনে ওভারটাইম ছাড়াই কাজ করতে বাধ্য করা হয়েছিল।

তারা টেলিভিশন এবং এয়ার কন্ডিশনারের জন্য প্লাস্টিকের কেসিং তৈরি করতেন। আরও জানিয়েছেন, কাওয়াগুচি কোম্পানি তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে এবং তাদের ভিসার মেয়াদ বৃদ্ধিতেও বিলম্ব করেছে।

কাওয়াগুচির প্রধান গ্রাহকদের মধ্যে দুটি সংস্থা, সনি গ্রুপ এবং প্যানাসনিক হোল্ডিংস কর্পোরেশন, তাদের সরবরাহকারীর বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়ায় অর্ডার বন্ধ করে দেয়ার পরপরই ডিসেম্বরে কারখানাটি বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা আরও জানান, কারখানা বন্ধ হওয়ার পর মালয়েশিয়ার কর্মকর্তারা তাদের মধ্যে অনেককে জোরপূর্বক প্রায় ৩৬০ কিলোমিটার দূরে অন্য একটি শহরে নতুন কারখানার কাজে পাঠিয়ে দেন, কোনো তথ্য না দিয়েই। 

তাদের নোংরা শিপিং কন্টেইনারের ডরমেটরিতে রাখা হত বলেও জানান অনেকে।  আরও ৮০ জন শ্রমিককে পামওয়েল বাগানে কাজ করতে বলা হয়েছিল – কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন।

এদিকে অনেকে জানান, মালয়েশিয়ার সরকারের কাছ থেকে কাজ পরিবর্তনের অনুমতি পেতে তাদের প্রায় তিন মাস সময় লেগেছে।

পারভেজ আজম নামে এক বাংলাদেশি শ্রমিক বলেন, ‘আর কতদিন এভাবে চালিয়ে যেতে পারব তা জানি না। এভাবে চলতে থাকলে আমরা এখানেই মারা যাব।’

মালয়েশিয়া এবং অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো কারখানার কর্মীদের কাজের জন্য প্রায়ই বাংলাদেশ, মিয়ানমার এবং নেপাল থেকে আগত অভিবাসী শ্রমিকদের উপর নির্ভর করে, যাদের দিয়ে উৎপাদন, বাগান বা নির্মাণের মতো শ্রমঘন কাজগুলো করানো হয়। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ অফিসের মতে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়োগ এবং অভিবাসনের খরচ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি।

সম্প্রতি, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল কুয়ালালামপুরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে দেখা করেছেন। শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করার জন্য মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন উপদেষ্টা।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী