অবৈধভাবে প্রবেশ মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৩৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতা বারুর কেতেরহের সৈয়দ কুনিং রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ জন অবৈধ অভিবাসী এবং দুই মানব পাচারকারীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ)। আটকদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।

পিজিএ’র ব্রিগেড কমান্ডার নিক রস আজহান আব হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে তারা ওই বাড়িতে অভিযান চালান। বাড়িটির সামনে দুটি গাড়িতে থাকা দুই স্থানীয় ব্যক্তিকেও আটক করা হয়। 

পরে তল্লাশি চালিয়ে ১১ জন বাংলাদেশি পুরুষ এবং মিয়ানমারের ২৪ জনকে আটক করা হয়।

আজহান নিক আব হামিদ জানান, আটকদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ এবং মিয়ানমারের একজন পুরুষের পাসপোর্টে মালয়েশিয়ায় প্রবেশের বৈধ সিল ছিল না। বাকিদের কাছেও কোনো বৈধ পরিচয়পত্র ছিল না। ধারণা করা হচ্ছে, এদের সবাইকে অবৈধ পথে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। 

আটক দুই স্থানীয় পাচারকারীর বয়স ৩১ ও ৫৭ বছর। প্রাথমিক পরীক্ষায় এক পাচারকারীর মাদক পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

একইদিনে ভোর ২টা ৪০ মিনিটের দিকে স্থানীয় তানাহ মেরাহর কাম্পুং বাতু গাজাহতে আরেকটি অভিযানে একটি লরিসহ ১২৬টি ছাগল জব্দ করা হয়। জব্দকৃত ছাগল ও লরির মূল্য আনুমানিক মূল্য ৩ লাখ ২১ হাজার রিঙ্গিত। ধারণা করা হচ্ছে, ছাগলগুলো থাইল্যান্ড থেকে অবৈধভাবে আনা হয়েছিল।

অভিযানে লরির ৩২ বছর বয়সি চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৫৩ সালের প্রাণী আইনের ধারা ৩৬(১) অনুযায়ী তদন্ত চলছে।

আটককৃত অভিবাসীদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি)-এর অধীনে আটক করা হয়েছে। পাচারে জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার এবং অবৈধ অভিবাসী পাচারবিরোধী আইন ২০০৭-এর অধীনে তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী