বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র নির্মাতা কাজল আরেফিন অমি

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’র নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। গণমাধ্যমকে খবরটি অমি নিজেই নিশ্চিত করেছেন।

অমি বলেন, ‘এইতো কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। আপনারা দোয়া করবেন।’

এর আগে সামাজিক মাধ্যমে বাবা হওয়ার খবর জানান অমি। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। সবাই দোয়া করবেন।’

গেল মাসে সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।’

গেল ঈদে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী