ভারতে এবার কোভিড আতঙ্ক, বাড়ছে শনাক্ত!

আবারও কি ফিরছে করোনাভাইরাস আতঙ্ক? সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের জের কাটিয়ে না উঠতেই কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে এবার ভারতেও।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, ১২ মে থেকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬৪। এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড কেসের সংখ্যা ২৫৭। এই তালিকায় শীর্ষে রয়েছে- কেরালা, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্য। 

গত সপ্তাহে কেরালায় ৬৯টি নতুন কেস সামনে আসে। মহারাষ্ট্রে ৪৪টি ও তামিলনাড়ুতে ৩৪টি। এর মধ্যে মহারাষ্ট্রে দু’জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাদের করোনায় মৃত্যু হয়নি। কিন্তু, উভয়েই কোভিড পজিটিভ ছিলেন।

মহারাষ্ট্রে এই মুহূর্তে মোট ৫৬ জন করোনা পজিটিভ। মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে সম্প্রতি দু’জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন ৫৯ বছরের ক্যানসার আক্রান্ত এবং অপর একজন ১৪ বছরের এক কিশোরী, যে কিডনি রোগে ভুগছিল। এরা করোনাতেও আক্রান্ত ছিলেন। 

তাই প্রশ্ন উঠেছে, তাদের ডেথ সার্টিফিকেটে কেন কোভিডের উল্লেখ করা হয়নি। 

হাসপাতাল কর্তৃপক্ষ ৫৯ বছরের ওই নারীর মৃতদেহ তার পরিবারকে হস্তান্তর করেনি। সেখানকার সাবেক কর্পোরেটর অনিল কোকিল বলেন, ‘ভোইওয়াডা শ্মশানে ওই মহিলার মৃতদেহের সৎকার করা হয়েছে। প্রোটোকল মেনে সেখানে পরিবারের মাত্র দুই সদস্য ছিলেন।’ 

২০২০ থেকে ২০২২, চোখের সামনে ভেঙে পড়েছে ভারতের অর্থনীতি। স্বাস্থ্যব্যবস্থা পড়েছে সঙ্কটে। একটা ভাইরাসের সামনে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসেছিল বিশ্বের বিভিন্ন দেশ। ঘরে দাঁড়িয়ে স্বাস্থ্য-প্রতিরক্ষাকে পোক্ত করতে লেগে গেছে বেশকিছু দিন। প্রশ্ন উঠেছে, আবার কি সেই দিন ফেরার পথে? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যানও। 

সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরসহ এশিয়ার বিভিন্ন শহরে করোনাভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও বাড়ছে। উদ্বিগ্ন দুই জায়গারই প্রশাসন। 

সিঙ্গাপুর-হংকংয়ের সঙ্গে ভারতের যোগাযোগ বেশি থাকায় এ নিয়ে উদ্বেগ আছে নয়াদিল্লিতেও। এ নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের চিকিৎসক মহল। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য কিংবা কেন্দ্রের স্বাস্থ্য দফতর। 

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১