হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭

ভারতের হায়দরাবাদে আইকনিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৮ শিশু এবং পাঁচ নারীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, তারা রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে চারমিনারের কাছে ঐতিহাসিক গুলজার হাউজের একটি বহুতল ভবনে আগুন লাগে। গুলজার হাউজের নিচে একটি গয়নার দোকান ছিল। সেখানে প্রথমে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে দোকানের ওপরে থাকা বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে চারদিকে ছোটাছুটি করতে থাকেন বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের আগুন নেভাতে ও উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউজ এলাকায় তাদের দোকানের ওপরই বাস করতেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী হতে হবে। কারণ সে সময়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া দমকল কর্মীদের কাছে প্রাথমিকভাবে উপযুক্ত সরঞ্জাম ছিল না। আগামী দিনে আরও উন্নত প্রযুক্তি আনা উচিত। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং এ ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করবো।

অন্যদিকে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেডিও এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের ত্রাণ প্রদানের নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। অগ্নিকাণ্ডের পর প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, যেখানে আগুন লেগেছে সেখানে সারি সারি গয়নার দোকান রয়েছে এবং এটি ঐতিহাসিক চারমিনারের খুব কাছেই অবস্থিত। এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী