দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই হোটেলে শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিনগত রাত ২টার দিকে ফুলবাড়ী পৌরসভার সামনে দিনাজপুর-গোবিন্ধগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের নজমুল হকের ছেলে মোটরসাইকেল চালক তোজাম্মেল হক (৩৬) ও ফুলবাড়ী উপজেলার চক্শাহাবাজপুরের লুৎফুর রহমানের ছেলে মোটরসাইকেল আরহী সোহাগ (২৬)। তারা দুজনই উপজেলার ঢাকা মোড়ের মজনু হোটেলের কর্মচারী।

জানা যায়, হোটেলে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তোজাম্মেল হক ও সোহাগ। পথে পৌরসভার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোজাম্মেল হক নিহত হন। আহত অবস্থায় সোহাগকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। অভিযোগ না থাকায় শনিবার (১৭ মে) সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজ বুধবার দুপুর ১২টার দিকে কমে আসতে পারে। এরপর বিরতি দিয়ে বিকেল কিংবা সন্ধ্যায় ফের শুরু হতে পারে। বুধবার (২৯ এপ্রিল) সকালে…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের…

    Continue reading

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়াতে পারে বৃষ্টি

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা