পিছিয়ে গেল ‘ভুলচুক মাফ’ মুক্তির তারিখ

ঘোষিত তারিখের মাত্র একদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি আটকে গেল বলিউড সিনেমা ‘ভুলচুক মাফ’ এর। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

সিনেমায় প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মস এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের যৌথ সিদ্ধান্তে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি আটকে দেয়া হয়।

হঠাৎ কেন ঘোষিত তারিখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল না সে বিষয়ে ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বর্তমান পরিস্থিতি অশান্ত। সে কারণেই প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে মুক্তি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

তবে প্রযোজকদের হঠাৎ এমন সিদ্ধান্তে পিভিআর চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। এ কারণে ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া শুরু করেন তারা।

এদিকে বর্তমানে ভারতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করায় দেরিতে সিনেমা মুক্তি দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ‘ভুলচুক মাফ’ এর প্রযোজকরা। ঘোষণা করেছেন, প্রেক্ষাগৃহে মুক্তির নতুন তারিখও। আগামী ২৩ মে বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।

প্রসঙ্গত, নতুন এ বলিউড সিনেমায় দেখা যাবে, রাজকুমার (রঞ্জন) আর ওয়ামিকার (তিতলি) বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। বিয়ের তারিখের জন্য মুখিয়ে আছে নায়ক। কিন্তু অজানা কারণে সময় চক্রে আটকে যান তিনি। যে কারণে প্রতিদিনই তার জীবনে ঘটতে শুরু করে একই ঘটনা। শেষমেষ তাদের বিয়ে হবে কিনা তাই নিয়ে গড়ে উঠেছে কমেডি ঘরানার ‘ভুলচুক মাফ’।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী