গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান পুড়ে ছাই

গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক অস্থায়ী বাসস্থান—স্থানীয়ভাবে পরিচিত ‘পারাঙ্গা’—পুড়ে ছাই হয়ে গেছে। এই পারাঙ্গাগুলোতে মূলত বাংলাদেশি কৃষিশ্রমিকরা বসবাস করতেন। ১৩ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে অনেক বাংলাদেশির পাসপোর্ট, পরিচয়পত্র, নগদ অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাত শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অনেকেই ধারণা করছেন, কোনো রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যা দ্রুত আশপাশের বসবাসস্থানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, অগ্নিকাণ্ডের ফলে অনেক বাংলাদেশি শ্রমিকের বসবাসের স্থান ও ব্যক্তিগত সম্পদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

ভুক্তভোগীরা জানান, তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন। নেয়া মানোলাদা এলাকায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিশ্রমিক কাজ করেন, যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত। তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় বসবাস করেন, যা নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ।

এর আগে, ২০১৮ এবং ২০২১ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভুক্তভোগী শ্রমিকদের সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

এ ঘটনাটি আবারও নেয়া মানোলাদা এলাকায় বাংলাদেশি শ্রমিকদের বসবাসের ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের নিরাপদ ও মানবিক বসবাসের ব্যবস্থা নিশ্চিত করা, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প