১০ বাসে এলেন শিক্ষক-শিক্ষার্থীরা, কাকরাইল মোড় অচল

 রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীনসহ কয়েক শ’ শিক্ষক-শিক্ষার্থী। এতে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৩০টি বাসের মধ্যে ১০টি এবং বেশ কয়েকটি মাইক্রোবাসে করে আগত শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

এর আগে, দুপুরে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হয়ে যাওয়া প্রায় দুই শ’ শিক্ষার্থী বেলা ২টার দিকে পুনরায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেলের পর থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থীরা। পরবর্তীতে বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের এই বৃহৎ যোগদান আন্দোলনকে আরও বেগবান করে তোলে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।  

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়টিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিচারপতির বাস ভবনের সামনে থেকে কাকরাইল মসজিদের সামনের চত্বর ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যাওয়ার পথে এবং মৎস্য ভবনের যাওয়ার পথে ব্লক দেন বিক্ষোভকারীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয় থেকে আনা বাস গুলো দিয়ে রাস্তার মধ্যে ব্যারিকেড তৈরি করেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী