আন্তর্জাতিক ফুটবলে অভিষেক রোনালদোর ছেলের

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স হয়েছে। ৪০ বছর পেরিয়ে গেছেন। আর বেশিদিন ফুটবল খেলতে পারবেন না। বর্তমান বিশ্বের অন্যতম এই তারকা যদি অবসরে যান, তাহলে শূন্যস্থান পূরণ করবে কে? কেউ কেউ এমন প্রশ্ন করছেন।

ফুটবল ভক্তদের সেই প্রশ্নের নিরীখে রোনালদোর উত্তরাধিকার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছেন তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। এই সপ্তাহে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে তার।

বাবার আইকনিক ৭ নম্বর জার্সি গায়েই মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। প্রীতি ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ১৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। তবে অভিষেক ম্যাচে গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো জুনিয়র।

ওই রাতের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন রদ্রিগো কাবরাল। ৪৯ মিনিটের মধ্যেই অসাধারণ এক হ্যাটট্রিক করে পর্তুগালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৪-০ করে পর্তুগাল, এরপর ৮২ মিনিটে জাপান একটি সান্ত্বনার গোল করে।

আল নাসরের যুব একাডেমির ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো জুনিয়র ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন। শুরু থেকে না খেললেও বাবার কিংবদন্তি নম্বর সাতের জার্সি পরে মাঠে নামায় রোনালদো ভক্তদের জন্য এটি ছিল এক আবেগঘন মুহূর্ত।

রোনালদো ছেলের অভিষেক ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেননি। তবে তার মা মারিয়া ডোলোরেস, অর্থাৎ ক্রিস্টিয়ানো জুনিয়রের দাদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং নাতির এই বড় মুহূর্তে পাশে থেকে সমর্থন জানিয়েছেন।

স্পেন, ইংল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা থাকলেও ক্রিস্টিয়ানো জুনিয়র পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করাকেই বেছে নিয়েছেন; যা তার বাবার শেকড়কে সম্মান জানানো এবং আন্তর্জাতিক অঙ্গনে পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখার একটি প্রতীকী সিদ্ধান্ত।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী