ফিরতি লেগও জিতে ফাইনালে হামজার শেফিল্ড ইউনাইটেড

চ্যাম্পিয়নশিপ প্লে-অফের প্রথম লেগে ব্রিস্টল সিটিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠে একই ব্যবধানে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড। ফলে সেমিফাইনালে ব্রিস্টলকে বিদায় করে প্লে-অফের ফাইনালে উঠলো তারা।

চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনাল জিতে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে শেফিল্ড। আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সান্দারল্যান্ড ও কভেন্ট্রি সিটি। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল সান্দারল্যান্ড। ফলে দ্বিতীয় লেগে এগিয়ে থাকবে তারা।

কয়েক ম্যাচ ধরেই শেফিল্ডের রাইটব্যাকের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। ডিফেন্সে তিনি ঠিক কতটা কার্যকর, সেটার প্রমাণ দিয়েছেন মৌসুমের পুরোটা জুড়ে। সোমবার (১২ মে) দারুণ পারফরম্যান্সে আরও একবার ঘরের মাঠে দর্শকদের ভালোবাসায় সিক্ত হলেন হামজা চৌধুরী।

ডিফেন্সের পাশাপাশি আক্রমণ রচনাতেও কম ভূমিকা রাখেননি হামজা। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে ৪টি সফল পাস। ৯৩ শতাংশ পাসিং অ্যাকুরিসি হামজাকে এই ম্যাচে আলাদা করে চিনিয়েছে আবার। গোল কিংবা অ্যাসিস্ট না থাকলেও ম্যাচে নিজের নিয়ন্ত্রণের ছাপ রেখেছেন পুরোটা সময় জুড়ে।

অবশ্য কলাম ও’হারা, কেইফার মুর কিংবা গুস্তাভো হ্যামারদের কল্যাণে গোলের জন্য মরিয়া হতে হয়নি হামজাকে। ৩-০ গোলে বেশ সহজ এক জয় এসেছে ব্রিস্টলের বিপক্ষে। এখন আর এক জয় দূরে হামজাদের প্রিমিয়ার লিগে ফেরা।  

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী