যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৪৯ শ্বেতাঙ্গ

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগ থেকে অভিবাসন নীতি নিয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কথা মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবসীদের ধরে নিজ নিজ দেশে ফেরাচ্ছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের প্রতি ভিন্ন মনোভাব মার্কিন প্রেসিডেন্টের। তাদের জন্য নিজ দেশের দুয়ার খুলে রেখেছেন তিনি।

ট্রাম্পের ঘোষণার পরই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা ভিড় জমায় দেশটিতে অবস্থানরত দূতাবাসে। ইতিমধ্যে ৪৯ জন শ্বেতাঙ্গ মার্কিন ভিসাও পেয়েছে। এর জেরে রোববার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেওয়া সবাই কৃষক বলে জানা গেছে।

শ্বেতাঙ্গ কৃষকদের প্রথম গন্তব্য ওয়াশিংটন ডিসির ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর তারা টেক্সাসে পুনর্বাসিত হবেন।

দক্ষিণ আফ্রিকার ছয় কোটি ৩০ লাখ জনগণের মধ্যে শ্বেতাঙ্গ সাত দশমিক দুই শতাংশ। আন্তর্জাতিক একাডেমিক জার্নাল রিভিউ অব পলিটিক্যাল ইকোনমির তথ্যানুযায়ী, দক্ষিণ আফ্রিকায় একটি শ্বেতাঙ্গ পরিবারের গড় সম্পদ একটি কৃষ্ণাঙ্গ পরিবারের ২০ গুণ।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, কৃষ্ণাঙ্গ নাগরিকদের মধ্যে বেকারত্বের হার শ্বেতাঙ্গদের তুলনায় অনেক বেশি। দেশটির মোট ব্যক্তিমালিকানাধীন জমির তিন–চতুর্থাংশ এখনো শ্বেতাঙ্গদের দখলে। ভূমি পুনর্বণ্টনের উদ্দেশ্যে এখনো একটি জমিও বাজেয়াপ্ত করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১