মিয়ানমারে জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত বিরোধীপক্ষের দাবি

মিয়ানমারের ছায়া সরকার জানিয়েছে, দেশটির শাসক সামরিক জান্তা সোমবার (১২ মে) একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত ১৭ শিক্ষার্থীকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে আরও ২০ জন। সাগাইং অঞ্চলের দেপেইন শহরে এই হামলার ঘটনা ঘটেছে। শহরটি বিরোধীদের নিয়ন্ত্রণাধীন এবং সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত।

ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি) পরিচালিত ওই স্কুলটি দেপেইনে অবস্থিত, যা মান্দালয় শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে এবং ২৮ মার্চের ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি।

এনইউজির মুখপাত্র নে ফোন লাত বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। স্কুলটি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সংঘাত শুরু হয়। তখন থেকে জান্তা সরকার বিক্ষোভ দমন এবং বিরোধীদের নিয়ন্ত্রণ ঠেকাতে দমন-পীড়ন চালিয়ে আসছে। বর্তমানে তারা জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী এবং এনইউজি-সমর্থিত প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে পিছিয়ে পড়েছে।

গত সপ্তাহে জান্তা সরকার জানায়, গত ২৮ মার্চের ভূমিকম্পের পর ঘোষিত যুদ্ধবিরতি আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও তারা এপ্রিলের শুরুতেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যাতে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা যায়। তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের কিছু অংশে সেনাবাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণ চলতে দেখা গেছে।

এনইউজি হলো ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসনের সদস্য ও অন্যান্য জান্তা-বিরোধী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত একটি ছায়া সরকার।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট