মেহজাবীনের বোন মালাইকার সঙ্গী হচ্ছেন ইয়াশ রোহান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মিষ্টি হাসি হাজারো ভক্তের হৃদয়ে দোলা দেয়। হুবহু মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা। তিনিও টুকটাক মডেলিং করেন। নাটকেও পা রেখেছেন সম্প্রতি। অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন মালাইকা।

আবারও যুক্ত হলেন নতুন একটি কাজে। এবার অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে। ইতিমধ্যে শেষ করেছেন ‘ক্ষতিপূরণ’ নামে একটি ইউটিউব ফিল্মের শুটিং।

এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সংবাদ মাধ্যমে মালাইকা চৌধুরী বলেন, ‘এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম।

অনেক দিন পর আবারও অভিনয় করলাম। ঢাকা ও ঢাকার বাহিরে মিলিয়ে প্রায় ৬ দিনের মতো শুটিং করেছি। ভালোই লেগেছে শুটিং করতে। এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট।

এখানে আমার জুটি ইয়াশ রোহান ভাইয়া। তিনিও পুরোটা সময় বেশ সাপোর্টিভ ছিলেন। আমি তো একদমই নতুন, এখনো শিখছি। একটা-দুইটা কাজ করে তো শিখে ফেলা যায় না। তবে আমি চেষ্টা করেছি প্রথম কাজটার চেয়ে আরও ভালো পারফর্ম করার।

পরিচালক জানান, কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। এমন একটি বার্তা নিয়েই নির্মিত হয়েছে এই ইউটিউব ফিল্মটি।

রবিউল ইসলাম জীবনের কথায় ‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘ক্ষতিপূরণ’-এ আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল প্রমুখ।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী