সাতক্ষীরার শ্যামনগর বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেওয়া হচ্ছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ফেলে যাওয়া ৭৮ জন বাংলাভাষীকে শ্যামনগর থানায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিভারাইন বর্ডার গার্ডের (আরবিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। তিনি বলেন, তাদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক, আর বাকি ৭৪ জন বাংলাদেশি। বেশিরভাগের বাড়ি বরিশাল, খুলনা ও নড়াইল জেলায়।

রোববার (১১ মে) দুপুর ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা উদ্ধারকৃতদের স্থানীয় লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে তাদের সাতক্ষীরার শ্যামনগরে আনা হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের হস্তান্তর করা হয় কাকা-দোবেকী কোস্টগার্ড ক্যাম্পে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জাগো নিউজকে জানান, ক্যাম্প থেকে আমাকে জানানো হয়, উদ্ধারের পর বেশিরভাগ মানুষ কয়েক দিন না খেয়ে থাকায় শারীরিকভাবে ভেঙে পড়েছেন। পরে দ্রুত স্যালাইন, পানি ও শুকনো খাবার নিয়ে আমরা পৌঁছাই। গিয়ে দেখি, অধিকাংশই দুর্বল, তবে নির্যাতনের কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জাগো নিউজকে বলেন, বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ড থানায় হস্তান্তর করবে। এরপর তাদের নাম-পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জাগো নিউজকে জানান, এই ৭৮ জনকে রাতে থানায় আনা হতে পারে। তাদের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে তাদের বনের মধ্যে ফেলে যাওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার (৯ মে) দুপুরে একাধিক নৌযানে করে ৭৮ জন বাংলাভাষী মানুষ রায়মঙ্গল নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় কোস্টগার্ড সদস্যরা তাদের সুন্দরবনের নির্জন মান্দারবাড়িয়া চরে নামিয়ে দিয়ে চলে যায়। তারা অভিযোগ তোলে, এরা বাংলাদেশি বংশোদ্ভূত।

এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় অনেকেই। আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে বিষয়টি তদন্ত ও কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে একাধিক বেসরকারি সংগঠন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী