সিলেট নগরীতে ডাকাতির চেষ্টাকালে আটক ৬

সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) বিকাল ৩টার দিকে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার বিকালে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনির বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২ থেকে ১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে  ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১