কিশোরগঞ্জে অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ৩

কিশোরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মধু মুন্সির ছেলে আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)। অপরজন হলেন একই ইউনিয়নের জগৎচর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, আবু তাহের ও আবুল কাসেম সহপাঠী নূর ইসলামকে সঙ্গে নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে উকিলের সঙ্গে পরামর্শ করার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ কোর্টের যাচ্ছিলেন। অটোরিকশাটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এ ঘটনায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আবু তাহেরের মৃত্যু হয়। আবুল কাশেম ও নূরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য আবুল কাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল নেওয়ার পথে মারা যায়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আস স্বজনরা। এদের মধ্যে আবু তাহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর দুজন নূর ইসলাম ও আবুল কাশেম ঢাকায় নেওয়া পথে মারা যান।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী