১০ ব্যাটার রিটায়ার্ড আউট, ১৫ ব্যাটার শূন্যতেই শেষ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্যাংককে মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নারী দল। আর এই ম্যাচে এক অভিনব ঘটনার দেখা মিলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই অভিনব এক সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। প্রথমে ব্যাট করে ১৬ ওভারের পর নিজেরাই নিজেদের ইনিংস শেষ করে দেয়। তবু শেষ পর্যন্ত ১৬৩ রানে জয় পেয়েছে দলটি। এই ম্যাচে সব মিলিয়ে ১৫ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আমিরতের অধিনায়ক এষা ওজা। তিনি এবং উইকেটকিপার-ব্যাটার তীর্থা সতিশ ইনিংস শুরু করতে নামেন। দু’জনের জুটিতে ১৫.৫ ওভারে ওঠে ১৯২ রান। ১৬তম ওভারের শেষ বলে নিজেকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করেন ওজা। সে সময় তিনি অপরাজিত ছিলেন ৫৫ বলে ১১৩ রান করে। ১৪টি চার এবং পাঁচটি ছক্কা মারেন তিনি।

একই সঙ্গে ‘রিটায়ার্ড আউট’ হয়ে যান তীর্থাও। তিনি ১১টি চারের সাহায্যে ৪২ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন।

এখানেই শেষ নয়। চমক আরও বাকি ছিল। আমিরাতের আরও আট ক্রিকেটার পর পর নিজেদের ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করেন। তারা কেউই কোনো বল খেলেননি। অপরাজিত থাকেন শুধু ১১ নম্বর ব্যাটার কেজিহ মিরিয়াম সাবিন। তিনিও কোনো বল খেলেননি। ফলে ১৬ ওভারেই ১৯২ রানে শেষ হয়ে যায় আমিরাতের ইনিংস। এক রকম ইনিংস ঘোষণা দেয় তারা। তাদের ১০ উইকেট পড়লেও কাতারের বোলারেরা একটি উইকেটও পাননি।

জবাবে ব্যাট করতে নেমে কাতার করে ২৯ রান। ১১.১ ওভারে অল আউট হয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রিজফা বানো এমানুয়েল। তিনি ২৯ বলে ২০ করেন। এছাড়া অ্যাঞ্জেলিন মারে ৫ এবং শাহরিন বাহাদুর ২ রান করেন। কাতারের সাতজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। আমিরাতের সফলতম বোলার মিশেল বোথা ১১ রানে ৩ উইকেট নিয়েছেন। ৬ রান খরচ করে ২ উইকেট কেটি থমসনের। এষা এবং বৈষ্ণবী মহেশ ১ রানে ১ উইকেট করে নিয়েছেন। কোনো রান খরচ না করেই ১ উইকেট পেয়েছেন ইন্দুজা নন্দকুমার। এ ছাড়া ৯ রানে ১ উইকেট হিনা হোচন্দানির।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী