মালয়েশিয়ায় অভিযানে চার বাংলাদেশিসহ আটক ১৭

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ ১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ।

শুক্রবার (৯ মে) মাজলিস বান্দারায়া কুয়ালা তেরেঙ্গানু (এমবিকেটি) বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাস টার্মিনাল এলাকায় বিদেশি নাগরিকদের অস্বাভাবিক ভিড় সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করেন তারা।

অভিযানে প্রথমে ২৫৬ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তার মধ্যে ১৭ জন বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৪ বাংলাদেশি ছাড়াও ১১ জন মিয়ানমার এবং একজন করে পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। তাদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তাদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে বলে জানিয়েছে।

আটকদের মধ্যে একজন জাল নথি দেখিয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রতারিত করার চেষ্টা করেছে বলেও জানা গেছে।

আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য হুলু তেরেঙ্গানুর আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক রাখা হয়েছে। দেশটির ১৯৫৯ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী তদন্ত চলছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!