রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও

পাকিস্তানের সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই তিন দিনের মধ্যে আরব আমিরাতে শুরু হবে পিএসএলের বাকি আট ম্যাচের খেলা।

সেই লক্ষ্যে আজ শুক্রবারের কোনো এক সময় পিএসএলের ক্রিকেটার, কোচিং-স্টাফদের বিশেষ বিমানে আরব আমিরাতে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা এবং দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক ও মাহরুজ হাসান প্রত্যয়ও সেই বহরে থাকবেন বলে জানা গেছে।

তাসফিক পলক শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় রাওয়ালপিন্ডি থেকে মুঠোফোনে জাগো নিউজকে জানান, তাদেরকে মানসিক ও লজিস্টিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ হয়তো বিশেষ বিমানে তারা সবাই (পিএসএলের সব ভিনদেশি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ ও দুই বাংলাদেশি সাংবাদিক) বিশেষ ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশ্যে আকাশে উড়াল দেবেন।

পলক বলেন, ‘পিসিবি থেকে আমাদের জানিয়েছে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ ফ্লাইট যাত্রার কয়েক ঘণ্টা আগে আমাদের জানিয়ে দেওয়া হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ধারণা, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা থেকে রাত ১০টা নাগাদ বিশেষ বিমান রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী