মালয়েশিয়ায় ক্রীতদাসের মতো খাটানো হচ্ছিল ৫৫ জন বিদেশি কর্মীকে

ছয় মাস ধরে কোনো বেতন দেয়া হচ্ছিল না। পাসপোর্ট-ভিসা কেড়ে নেয়া হয়। থাকতে দেয়া হয় জরাজীর্ণ কক্ষে। সেখান থেকে বের হতেও দেয়া হতো না। মালয়েশিয়ার একটি কারখানার ভেতর এভাবেই ক্রীতদাসের মতো জীবন কাটাচ্ছিলেন ৫৫ জন বিদেশি কর্মী। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও ছিলেন। অবশেষে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার পেরাক রাজ্যের পুসিংয়ের পেংকালান ২ শিল্পাঞ্চলের একটি কাঠ প্রক্রিয়াকরণ কারখানায় বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন ৫৫ জন বিদেশি কর্মী। কিন্তু গত বছরের (২০২৪) ডিসেম্বর থেকে তাদের বেতন বন্ধ করে দেয়া হয়।

এমনকি তারা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের পাসপোর্টও ছিনিয়ে নেয় কারখানার মালিক। থাকতে দেয়া হয় জরাজীর্ণ কক্ষে। সেখান থেকে তাদের বের হতে দেয়া হতো না। গত বৃহস্পতিবার (৮ মে) সকালের দিকে কারখানাটিতে অভিযান চালায় পেরাকের পুলিশ। এ সময় ওই ৫৫ বিদেশির দুর্ভোগের বিষয়টি সামনে আসে।  

পুলিশ বাংলাদেশিসহ ৫৫ জন অভিবাসী শ্রমিককে উদ্ধারের পাশাপাশি কারখানার মালিককেও গ্রেফতার করেছে। মালিক ও কর্মীদের কারও পরিচয় প্রকাশ করা হয়নি। উদ্ধার শ্রমিকদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের নাগরিক। মালিকের বয়স ৫৮ বছর বলে জানানো হয়েছে।

পেরাক শ্রমবিভাগ (জেটিকে), পেরাক পরিবেশ বিভাগ (জেএএস)সহ পেরাক পুলিশের ৮৩ জন সদস্য এদিনের এই অভিযানে অংশ নেয়।পেরাকের পুলিশ প্রধান দাতুক নূর হিসাম নর্ডিন বলেন, কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া বিদেশি কর্মীরা জানিয়েছেন, তাদের গত ছয় মাস ধরে বেতন দেয়া হচ্ছিল না। ফলে টাকা না থাকায় তারা এলাকার একটি মুদি দোকান থেকে বাকিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে খাদ্যদ্রব্য নিতেন। সেখানে তাদের অনেক টাকা ঋণ হয়ে যায়। তারা আরও জানান, কারখানার মালিক সব শ্রমিকের পাসপোর্ট আটকে রেখেছিলেন যাতে তারা কারখানা থেকে পালিয়ে যেতে না পারে। 

উদ্ধার হওয়া শ্রমিকদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পেরাক কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টারে (আইপিকে) নিয়ে যাওয়া হয়। এরপর তাদের তানজুং ক্লিং, মেলাকার চতুর্থ সুরক্ষা কেন্দ্রে (আরপি৪) পাঠানো হয়। ঘটনাটি মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন (এটিপিএসওএম) ২০০৭-এর অধীনে তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!