পাকিস্তানের হামলায় বন্ধ আইপিএলের ম্যাচ

বৃষ্টির কারণে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু হয় এক ঘণ্টা দেরিতে। এরপর আরও বড় বিপত্তিতে বন্ধই হয়ে গেলো ম্যাচটি। বৃহস্পতিবার রাতে জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় দ্রুত স্টেডিয়ামের আলো নিভিয়ে বের করে দেয়া হয়েছে দর্শকদের।

পাকিস্তানের হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে। ৩৪ বলে ৫ চার ও ৬ ছয়ে ৭০ রান করে আউট হন প্রিয়াংশ আর্য।

হিমাচল প্রদেশের ধর্মশালায় ১১ মে আরও একটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেটি সরিয়ে আহমেদাবাদে নেওয়া হয়েছে।

স্টেডিয়ামে তিনটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপরেই খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে যখন প্রিয়াংশ আর্য প্রথম বলেই আউট হওয়ার পর শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামেন, ঠিক তখনই। শুরুতে একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়, এরপর আরও দুটি ফ্লাডলাইট নিভে যায়। এরপরই মাঠ ছেড়ে চলে যান খেলোয়াড় ও আম্পায়াররা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশ্য জানিয়েছে, ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে। তবে ক্রিকবাজের খবর, নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়ামের ভিতরে উপস্থিত আইপিএল কর্তৃপক্ষ দর্শকদের স্টেডিয়াম খালি করতে বলেন। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমালকেও ক্যামেরায় দেখা গেছে, যিনি দর্শকদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার অনুরোধ করছিলেন।

মূলত পাকিস্তানের হামলায় আশপাশের এলাকায় এয়ার রেইড অ্যালার্ট জারি হয়েছিল, যার ফলে হিমাচলের পাহাড়ি শহর ধরমশালায় ব্ল্যাকআউট ঘটানো হয়। তবে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ‘ফ্লাডলাইট বিভ্রাট’-এর জন্য ম্যাচটি বাতিল করা হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!