পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট বিস্ফোরণ

ভারত শাসিত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর জম্মুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাতে হামলার ফলে জম্মু শহরসহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি করা হয় ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ‘লোইটারিং মিউনিশন’ নামক বিশেষ ধরণের ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশেই একাধিক হুমকি প্রতিহত করে।

এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলার অভিযোগের মধ্যেই এই বিস্ফোরণ ঘটলো, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিদর্শক শেশ পল বৈদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, তিনি ‘প্রবল বিস্ফোরণের শব্দ’ শুনেছেন।

সম্প্রতি পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীর অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের দাবি, পাকিস্তান তার সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত তাদের ভূখণ্ডে বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করছে।

এই হামলার প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী