শরীরে আগুন নিয়ে ৭১ বছর বয়সী অভিনেত্রীর বিরল রেকর্ড

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত হরর সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু এর উদ্বোধনী দৃশ্য ইতিমধ্যেই গড়েছে এক অভিনব রেকর্ড।

সিরিজের ষষ্ঠ পর্ব হিসেবে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম স্টেইন। সিনেমার গল্প এগিয়েছে বিভিন্ন টাইমলাইন ধরে। যার শুরু হয় ১৯৬৯ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ভবিষ্যদ্বাণী দিয়ে।

এই দৃশ্যেই ঘটে ইতিহাস। ৭১ বছর বয়সী অভিনেত্রী ও স্টান্টওম্যান ইয়ভেট ফার্গুস অবসর ভেঙে ফিরেছেন এই ছবির জন্য। ফিরেই গড়েছেন বিরল এক রেকর্ড। নিজের শরীরে আগুন নিয়ে অভিনয় করেন তিনি ছবির মিসেস ফুলার চরিত্রে। তিনি এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি পুরো শরীর জ্বলন্ত অবস্থায় ক্যামেরার সামনে অভিনয় করেছেন।

পরিচালক লিপোভস্কি গণমাধ্যমে বলেন, ‘আমরা অনেক মানুষকে আগুনে পুড়িয়েছি এই দৃশ্যে। ইয়ভেট ফার্গুসন ছিলেন সেই রেকর্ডধারী যিনি রূপালি পোশাকে পুরো বডি বার্ন করেছেন। এটা ক্যামেরার সামনে সবচেয়ে বয়স্ক ব্যক্তির অগ্নিদগ্ধ স্টান্ট।’

ইয়ভেট নিজেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দৃশ্যকে জীবনের অন্যতম প্রিয় স্টান্ট বলে উল্লেখ করেন। এক ভক্তের মন্তব্যে জবাব দিয়ে বলেন, ‘আবার করতে চাই! আমার বয়সে এসে এভাবে মজা করার সুযোগ ক’জনের হয়?’

এই স্মরণীয় মুহূর্তের সময় সেটে উপস্থিত ছিলেন সিনেমার অভিনেত্রী ব্রেক বাসিঞ্জার। তিনি ছবিতে অভিনয় করছেন ইয়াং আইরিস ক্যাম্পবেল চরিত্রে। তিনি বলেন, ‘আমি ওর আশেপাশেই ছিলাম। ভীষণ সুন্দর একটা মুহূর্ত ছিল। সবাই হাততালি দিচ্ছিল আর ও ছিল দারুণ রোমাঞ্চিত।’

ছবিতে বাসিঞ্জারের চরিত্র আইরিস হলেন মূল চরিত্র স্টেফানি লুইসের দাদী। স্টেফানি একজন কলেজ শিক্ষার্থী, যার বারবার দেখা দুঃস্বপ্ন তার পুরো পরিবারের মৃত্যুর পূর্বাভাস হয়ে দাঁড়ায়।

ছবিটি ১৪ মে যুক্তরাজ্যে ও ১৬ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!