সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ১৯ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্ল্যা (৩৮)।

বিজিবি বলছে, মহেশপুর বিজিবির অধীন বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালানো হয়। পৃথক এসব অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু। তাদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর ৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

  • Related Posts

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) চালানো এসব হামলা রাজধানী কিয়েভ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ পর্যন্ত ছড়িয়ে পড়ে। হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী…

    Continue reading
    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে…

    Continue reading

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী