চ্যাম্পিয়ন্স লিগ ৬ গোলের থ্রিলারের পর আজ ফাইনাল নিয়ে ‘যুদ্ধ’ বার্সা-ইন্টারের

প্রথম লেগে ৬ গোলের রুদ্ধশ্বাস থ্রিলার। ফের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা আর ইন্টার মিলান। এবার খেলা ইন্টারের মাঠ সান সিরোতে। ঘরের মাঠে ড্র করা বার্সা এবার কি পারবে ইন্টার-বাধা টপকাতে?

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ (মঙ্গলবার) মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত একটায়।

স্পেনে অনুষ্ঠিত প্রথম লেগে ম্যাচটি হয়ে উঠেছিল একটি গোল উৎসব। ইন্টার মিলান আক্রমণের সূচনা করলেও বার্সেলোনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে নেয়। ফলে দ্বিতীয় লেগে যে দল জয়ী হবে, তারাই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।

প্রথম লেগের আগে ইন্টার কিছুটা ছন্দহীন ছিল। সিরিআ শিরোপা দৌড়ে পয়েন্ট খুইয়েছিল এবং কোপা ইতালিয়া থেকেও ছিটকে গিয়েছিল। তবে বার্সার বিপক্ষে প্রথম লেগে তারা জোরালো পারফরম্যান্স প্রদর্শন করে। এরপর হেলাস ভেরোনার বিপক্ষে ১-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে এনেছে।

সিমোনে ইনজাগির শিষ্যরা এবার নিজেদের ঘরের মাঠ সান সিরোতে বার্সাকে চমকে দিতে প্রস্তুত। তাদের লক্ষ্য স্পষ্ট, যেকোনো মূল্যে ফাইনালে পৌঁছানো।

এদিকে বার্সেলোনার চোখ ত্রিমুকুটে। কোপা দেল রে ইতিমধ্যেই ঘরে তুলেছে তারা। লা লিগাতেও ব্লুগ্রানারা চার পয়েন্ট ব্যবধানে শীর্ষে। এবার তাদের নজর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিকে। শেষ ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাবর্তন জয় দলটিকে পুনরায় চাঙ্গা করে তুলেছে।

ইন্টার নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী। বার্সার আক্রমণভাগ ধারালো থাকলেও রক্ষণের দুর্বলতা এখনো বড় প্রশ্ন। ফলে ম্যাচটি হতে পারে কৌশলের দিক থেকে এক দুর্ধর্ষ লড়াই। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা জানার জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!