চীনে পর্যটকবাহী নৌকা উল্টে ১০ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে শক্তিশালী বাতাসের কবলে পড়ে চারটি পর্যটকবাহী নৌকা উল্টে গেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৭০ জনকে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর বরাতে জানানো হয়েছে, রোববার (৪ মে) গুইঝৌ প্রদেশের কিয়ানসি শহরের একটি নদীতে হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলে নৌকাগুলো উল্টে যায়। এর ফলে পানিতে পড়ে যান ৮৪ যাত্রী।

প্রথমে নিহত যাত্রীর সংখ্যা নয়জন জানানো হয়েছিল। তবে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে চীনের সপ্তাহব্যাপী মে ডে ছুটির শেষ দিকে। এই সময়ে সাধারণত দেশটিতে ভ্রমণপ্রিয় মানুষের ভিড় সর্বোচ্চ পর্যায়ে থাকে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধার তৎপরতায় ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি সম্প্রতি ঘটে যাওয়া একই ধরনের অন্যান্য দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে জননিরাপত্তা ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্বারোপ করেছেন।

ছুটির সময়ের অতিরিক্ত ভিড়কে মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগে হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে একটি জাহাজের সংঘর্ষে ১১ জন নিহত হন। একই ছুটির সপ্তাহে পূর্ব চীনের সুঝোউ শহরে একটি নতুন খোলা পার্কে দর্শনার্থীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও চারজন আহত হন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!