নিউজিল্যান্ড ‘এ’ দলকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ সোমবার। সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়েছেন তানভীর ইসলাম ও খালেদ আহমেদরা। অর্থাৎ জয়ে সিরিজ শুরু করতে বাংলাদেশের দরকার ১৪৮ রান।

সফরকারীদের ১০০ রানের আগেই অলআউট করার সুযোগ ছিল বাংলাদেশের। কেননা ৮৫ রানেই কিউইদের ৯ উইকেটের পতন ঘটান বাংলাদেশের বোলাররা। কিন্তু নিউজিল্যান্ডের ১০ উইকেটের জুটিতে ভুগে লাল-সুবজের প্রতিনিধিরা। শেষ উইকেটের জুটিতে ৬২ রান তুলে দলীয় সংগ্রহ ১৪৭ এ নিয়ে যায় কিউইরা।

এদিন টস জিতে আগে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ৫ রানে ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এরপর ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। অর্থাৎ দলীয় ১৩ রানে নেই ৪ উইকেট।

আউট হওয়া চার টপঅর্ডারের (ফিলিপস, ম্যাথিউ বয়লি, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি) কেউই রানের খাতা খুলতে পারেননি। শুরুর দিকে একপ্রান্ত ধরে খেলেছেন ওপেনার রায়েস মারিউ।

৮৫ রানে ৯ উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন আটে নামা ডিন ফক্সক্রফট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৭২ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৩৫তম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন স্পিনার তানভীর আহমেদ ও পেসার খালেদ আহমেদ। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১