‘সিকান্দার’র ব্যর্থতায় ভাইজানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন

ভাইজান খ্যাত বলিউড তারকা সালমান খানের ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমা দুটি একেবারেই ভালো করেনি। ‘টাইগার ৩’সিনেমাটিও প্রত্যাশা পূরণ করেতে পারেনি দর্শকদের। এ অবস্থায় ‘সিকান্দার’সিনেমাটিকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন সালমান অনুরাগীরা। তবে এ সিনেমাটিও ব্যবসা সফল হতে পারেনি।

পর পর সিনেমা সাড়া ফেলতে না পারার বিষয়টি স্বাভাবিকভাবেই সালমান খানকে হতাশায় ফেলে দিয়েছে। কিন্তু ‘সিকান্দার’সিনেমার ব্যর্থতার জন্য একা সালমানকে দোষ দেওয়াটা মানতে পারছেন না নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমানের এ সহ-অভিনেতা তার পাশে দাঁড়িয়েছেন।

কিছুদিন আগে এক বিনোদন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন নওয়াজ। সেই সাক্ষাৎকারে ‘সিকান্দার’র ব্যর্থতায় সালমান অনুরাগীদের হতাশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঠিক আছে, একটা সিনেমা না হয় চলেনি। কিন্তু তার কী সব সিনেমা আছে! সেই জন্যই তো তিনি সুপারস্টার! এমনো সব সিনেমা তিনি করেছেন যেগুলো আহামরি কিছু নয়। তবু তার উপস্থিতির কারণেই সেগুলো ব্যাপক হিট হয়েছে। আমি ‘সিকান্দার’ দেখিনি। কাজেই সিনেমাটি নিয়ে কিছু বলতে পারব না। কিন্তু সুপারস্টারের ক্ষমতা থাকে সাধারণ সিনেমাকেও বড় হিটে পরিণত করার। ভাইজান যদি কোনো সিনেমা করতে রাজি হন, তাহলে পরিচালকেরও দায় থাকে। কেননা তার হাতে সালমানের ফ্যান বেস রয়েছে। সেটা মাথায় রাখাটা ওঁর বিরাট দায়িত্ব।’

নওয়াজউদ্দিন আরও বলেন, ‘কেবল ভাইজানের দিকে আঙুল তোলা ঠিক নয়। নির্মাতাদেরও খাটতে হবে। আপনারা সলমনকে পেয়েছেন, তাহলে বাকি জিনিসগুলোও ঠিক করে দিতে হবে। পরিচালক ও নির্মাতারা সেটা দিতে ব্যর্থ হলে সুপারস্টারের দিকে আঙুল তোলাটা ঠিক নয়।’

সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার বাজেট ছিল ২০০ কোটি রুপি। জানা গেছে, ভারতে সিনেমাটির কালেকশন ১৫৩ কোটির রুপির মতো। ভারতের বাইরে ৫৮ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির গ্রস আয় ২১১.৩৪ কোটি রুপি। অর্থাৎ কোনো মতে সিনেমাটির নির্মাণের খরচ উঠেছে। এরপর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু আয় হবে। কিন্তু সালমানের মতো মহাতারকার সিনেমার পরিস্থিতি তার ভক্তদের প্রত্যাশিত নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তারা হতাশ। এই পরিস্থিতিতে ভাইজানের পাশে নওয়াজউদ্দিন দাঁড়ালেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!