হায়দরাবাদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে গুজরাট

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দাপুটে এক জয়ে পেয়েছে গুজরাট টাইটানস। ৩৮ রানের জয়ে টেবিলের দুইয়ে উঠেছে গেছে শুবমান গিলের দল। অন্যদিকে আইপিএল চলতি আসর থেকে কার্যত বিদায় হয়ে গেছে হায়দরাবাদের। যদিও কাজে-কলমে এখনো টিকে আছে প্যাট কামিন্সের দল।

আজ শুক্রবার ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২২৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় গুজরাট। জবাবে ৬ উইকেটে ১৮৬ রান তুলতে পারে হায়দরাবাদ।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৪১০। যা আইপিএলের ইতিহাসে এই দলের মধ্যকার কোনো ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড।

আজ টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের উদ্বোধনী জুটিতে ৮৭ রান তোলেন দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন সুদর্শন (৪৩ বলে ৪৮)।

সুদর্শন হতাশ হয়ে ফিরলেও গিল ঠিকই ফিফটি করেন। ৩৮ বলে ৭৬ রানের (১০ চার ২ ছক্কা) অসাধারণ এক ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন তিনি। ডানহাতি এই ব্যাটারের ফেরায় গুজরাটের দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি ভাঙে।

ইনিংসের মাঝের ওভারগুলোতে ঝড় তোলেন জস বাটলার। ৩৭ বলে ৬৪ রানের (৩ চার ৪ ছক্কা) মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। দলের স্কোর ২০০ পেরিয়ে গেলে আউট হন (১৯তম ওভারে) ইংলিশ ডানহাতি ব্যাটার।

জয়দেব উনাদখতের করা শেষ ওভারে ৩ উইকেট হারানোর বিনিময়ে ১২ রান তুলে দলীয় স্কোর ২২৪ এ দাঁড় করায় গুজরাট।

জবাবে দিতে শুরু থেকেই রান তুলে খেলতে পারেননি হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬ বলে ২০ রান করে প্রসিধ কৃষ্ণার বলে রশিদ খানের হাতে ক্যাচ হন হেড। এরপর হায়দরাবাদকে আশার আলো দেখান অভিষেক। ৪১ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। যদিও সেটি হায়দরাবাদের কোনো কাজে আসেনি।

অভিষেক আউট হওয়ার পর নিচের দিকে আর কেউ লড়াই করতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান (১৮) করেন হেনরিখ ক্লাসেন। নিতিশ কুমার রেড্ডি অপরাজিত থাকেন ২১ রানে। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

হায়দরাবাদের হয়ে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন উনাদখত। ১টি করে উইকেট পান প্যাট কামিন্স ও জিশান আনসারি। গুজরাটের হয়ে ২টি করে উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

বর্তমানে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গুজরাট। অন্যদিকে সমান ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট মাত্র ৬। কামিন্সের দলের অবস্থান নিচের দিক থেকে দুই নম্বরে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট