সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সুইডেনের রাজার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানী স্টকহোমে রাজপ্রাসাদে রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

এসময় তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে সুইডেনের রাজা ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার এবং গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সম্পর্কে রাজাকে অবহিত করেন। সুইডেনের রাজা বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

রাষ্টদূত ওয়াহিদা আহমেদ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু সম্পর্কে রাজাকে অবহিত করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন তিনি।

এদিন প্রথা অনুযায়ী রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদকে ঘোড়ার গাড়িতে করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অভ্যর্থনা জানান সুইডেনেরে রাজা। এরপর তার সঙ্গে একান্তে বৈঠক করেন।

এ সময় কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তারা রাজপ্রাসাদে উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সেলর আমরিন জাহান ও প্রথম সচিব শাহ মো. আশরাফুল আলম মোহন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!