মালয়েশিয়ায় ডাকাতির মিথ্যা অভিযোগ দায়ের করায় বাংলাদেশির জরিমানা

নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার জন্য ডাকাতির মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগে মোহাম্মদ জিহাদ হোসেন খান (২৭) নামে এক বাংলাদেশি শ্রমিককে ৮০০ রিঙ্গিত জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি ম্যাজিস্ট্রেট আদালত।

জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আদালত তাকে ১৫ দিনের জেল খাটার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জিহাদ হোসেন খান ম্যাজিস্ট্রেট ফারাহ নাবিহা মুহাম্মদ দান-এর সামনে অভিযোগটি পড়ে শোনানোর পর দোষ স্বীকার করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গি থানায় জিহাদ একটি প্রতিবেদন দাখিল করে অভিযোগ করেছেন যে, তাকে মারধর করে তার কাছ থেকে ১ হাজার ৫০০ রিঙ্গিত ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। 

তবে পুলিশের তদন্তে জানা গেছে, প্রতিবেদনটি মিথ্যা ছিল, কারণ তিনি তার নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার জন্য এই দাবি করেছিলেন।

মালয়েশিয়ায় দণ্ডবিধির ১৮২ ধারায় দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১