সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা রাজমিস্ত্রি নিহত, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপের থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতবদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন (৪৫)। তিনি নেত্রকোনার পূর্বধলা এলাকার বাসিন্দা ও রাজমিস্ত্রী ছিলেন বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

আহতরা হলেন—আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল (৪০), সজীব (৩০), আকবর (৫০), হৃদয় (২৫), লুকেট (২৫), রুবেল (২৫), তানভীর (২৪) ও আমিনুল ইসলাম (২৬)।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কাজ শেষে একদল রাজমিস্ত্রী পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন শ্রমিক ও পথচারী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন আহমেদ তিথি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন রোগী আনা হয়। এদের মধ্যে একজন মৃত ছিলেন। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চারজন বাড়ি ফিরেছেন, দুইজন চিকিৎসাধীন রয়েছেন।’

হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ সময় সংবাদকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পিকআপটিতে থাকা সবাই রাজমিস্ত্রী ও দিনমজুর শ্রমিক ছিলেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।’

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!