গা ছমছমে ভুতুড়ে গল্পে ঐন্দ্রিলা-অঙ্কুশ

কলকাতার জনপ্রিয় তারকাজুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। তারা ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন। এবার তাদের দেখা যাবে ভূতুড়ে এক গল্পে। ‘চন্দ্রবিন্দু’ সিনেমার মাধ্যমে নতুন চরিত্র নিয়ে হাজির হবেন দুজন।

সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। আগামী ২৩ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার পোস্টার। সিনেমার পোস্টার দেখে বেশ বোঝাই যাচ্ছে, একটি গা ছমছমে ভুতুড়ে গল্প খুব শিগগিরই দেখতে চলেছেন দর্শকরা।

পোস্টারে দেখা যাচ্ছে, একটি কবরস্থানে দাঁড়িয়ে রয়েছেন ৬ জন ব্যক্তি। সবার সামনে দেখা যাচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। একপাশে দাঁড়িয়ে রয়েছেন তুলিকা বসু এবং শান্তিলাল মুখোপাধ্যায়, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্য। ছবিটির পেছনে দেখা যাচ্ছে একটি বিশাল বড় চাঁদকে, যার নাম অনুসারেই সম্ভবত সিনেমার নাম রাখা হয়েছে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে এসকে মুভিস- এর পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘জীবন মরণের মাঝে রয়েছে এক অজানা জগৎ, তার অনুসন্ধান কি দিতে পারবে চন্দ্রবিন্দু?’

ক্যাপশন পড়ে বেশ বোঝাই যাচ্ছে একটি অপ্রাকৃতিক ঘটনার ওপর নির্ভর করে পুরো সিনেমাটি তৈরি করা হয়েছে। অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা প্রযোজিত এই ছবিতে আবার শুনতে পাবেন অনুপম রায়ের বেশ কিছু সৃষ্টি। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!