অন্ধ্র প্রদেশে মন্দিরের প্রাচীর ভেঙে নিহত ৮

ভারতের অন্ধ্র প্রদেশে একটি মন্দিরের প্রাচীর ভেঙে অন্তত আটজন দর্শনার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। আহত হয়েছেন আরও চারজন।

বিশাখাপতনমের ‘শ্রী বরাহলক্ষ্মী নরসিমহা স্বামী’ মন্দিরে বুধবার (৩০ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এদিন অক্ষয় তৃতীয়ার কারণে প্রচুর মানুষ ওই মন্দিরে ভোর থেকে পূজা দিতে গিয়েছিলেন। সেই সময়েই একটি ২০ ফুট দীর্ঘ অস্থায়ী প্রাচীর ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানান, রাত প্রায় আড়াইটা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই প্রাচীরটি ভেঙে পড়ে।

রাজ্যের ধর্মস্থান বিষয়ক দফতরের প্রধান সচিব বিনয় চান সংবাদ সংস্থা এএনআইকে জানান, দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছেন। নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছে সরকার।

এ দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী তেলেঙ্গানার রাজনৈতিক নেতানেত্রীরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!