ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের পর অবশেষে দাপুটে জয়

হোম অ্যাডভান্টেজ সব দলই কাজে লাগায়। কিন্তু ঘরের মাঠে টেস্ট জিততে যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে নামার আগে টানা ছয় টেস্টে ঘরের মাঠে প্রতিপক্ষের কাছে নাকাল হয় টাইগাররা। অবশেষে সেই গেরো খুললো।

চট্টগ্রামে জিম্বাবুয়েকে এক ইনিংস এবং ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েই ছয় টেস্ট হারের দুঃখ ঘুচালো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ শেষ করলো ১-১ সমতায়।

জিম্বাবুয়ে সিরিজের আগে সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে নাকাল হয়েছিল বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটে এবং চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টাইগারদের এক ইনিংস এবং ২৭৪ রানের বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়ারা।

সে বছরই মার্চে শ্রীলঙ্কাও নাকাল করে গিয়েছিল বাংলাদেশকে। সিলেটে প্রথম টেস্টে তারা স্বাগতিকদের হারায় ৩২৮ রানে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জেতে ১৯২ রানের বড় ব্যবধানেই।

তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করলেও একটি টেস্ট হেরেছিল বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে কিউইদের ১৫০ রানে হারিয়েছিল টাইগাররা। তবে মিরপুরে লো স্কোরিং পরের টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪ উইকেটে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল।

সবমিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে ঘরের মাঠে ছিল টানা ৫ হার। সিলেটে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে ৪ উইকেটে হেরে টানা ছয় ম্যাচ হারের বৃত্তে ঢুকে যায় বাংলাদেশ। অবশেষে সেই বৃত্ত ভাঙলো ইনিংস ব্যবধানে জয়ে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!