পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪ ‘সন্ত্রাসী’ নিহত, সন্দেহ ভারতকে

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

রোববার (২৭ এপ্রিল) আইএসপিআর জানায়, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিলের মধ্যে হাসান খেল এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সন্ত্রাসী। তাদের গতিবিধি নজরে এনে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করেছে। নির্ভুল এবং চৌকস হামলায় ৫৪ জন ‘খারিজ সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।

খারিজ বলতে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে ইঙ্গিত করে।

নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ দলটি ‘বিদেশি কর্তাদের’ নির্দেশে পাকিস্তানের ভেতরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য অনুপ্রবেশ করছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলছে, তখন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড স্পষ্টভাবে নির্দেশ করে, কারা তাদের নেপথ্যে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার শামিল।

জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মনোযোগ সন্ত্রাসবিরোধী অভিযানের দিক থেকে সরিয়ে দিতে ভারতের কৌশলগত উদ্দেশ্য রয়েছে, যাতে সন্ত্রাসীরা কিছুটা প্রশান্তি পায়।

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানের ইতিহাসে একক সংঘর্ষে এটাই সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী হত্যার ঘটনা বলে উল্লেখ করেছে আইএসপিআর।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে বেশ কয়েকটি সীমান্ত পারাপারের পয়েন্ট রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই এই সীমান্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পিআইসিএসএস-এর তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশজুড়ে মোট ৭৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে ৯১ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন বেসামরিক নাগরিক এবং ৩৬ জন সন্ত্রাসী ছিল। আহতদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ জন বেসামরিক এবং ১০ জন সন্ত্রাসী ছিল।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!