কুমিল্লায় যৌথবাহিনীর অভিযান;কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক, অস্ত্র-মাদক উদ্ধার

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা নগরী ও সদর দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ সামগ্রী।

রবিবার (২৭ এপ্রিল) ভোররাতে সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মো. রুবেল (৩৫)-কে আটক করে। সম্প্রতি তিনি কুমিল্লা নগরীতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে আলোচনায় আসেন। রুবেল দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোর গ্যাংগুলোকে অস্ত্র সরবরাহ করে আসছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি।

পরবর্তীতে নগরীর রেসকোর্স এলাকার পলাশী গলিতে পৃথক অভিযানে আরও তিনজন—মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেন (২৮)—কে আটক করা হয়। সেখান থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, স্বর্ণের চেইন ও একটি ল্যাপটপসহ বেশ কিছু অবৈধ সামগ্রী জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে আরও চার কিশোর গ্যাং সদস্য—মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফি (২০)—কে শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া, অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামের এক ব্যক্তিকেও আটক করা হয়েছে, যিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!