রোনালদো-ডুরান-মানের গোলে সেমিতে আল নাসর

জাপানি ক্লাব ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আল-নাসর। সৌদি প্রো লিগের স্কোরশিটে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জন ডুরান ও সাদিও মানে।

গতকাল শনিবার রাতে প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় আধঘণ্টার সময় গোল করে আল-নাসরকে এগিয়ে দেন ডুরান। এর মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।

মূলত আল নাসরের ১২ মিনিটের ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় ইয়োকোহামা। যে ঝড়ে শেষ ধাক্কাটা দেন রোনালদো। ৩৮ মিনিটে গোল করেন পর্তুগিজ তারকা। মার্সেলো ব্রোজোভিচের শট ইয়োকোহামার গোলরক্ষকের বাধায় ফেরত এলে পাল্টা শটে গোল করেন সিআরসেভেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডুরান আবার গোল করে ব্যবধান ৪-০ করে দেন। এরপর ৫৩ মিনিটে ইয়োকোহামার কোটা ওয়াতানাবে একটি গোল শোধ করেন। তবে ওয়াতানাবের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের মাঝপথে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে তাকে মাঠ ছাড়তে হয়।

রোনালদো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ পাঁচ ম্যাচেই (মোট ৭টি) গোল করেছেন। যা এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচে টানা গোল করার রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।

রোনালদোর চেয়ে এগিয়ে আছেন কেবল আবদাররাজাক হামদাল্লাহ। আল-নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮ ম্যাচে গোল করেছিলেন তিনি।

আল-নাসর এখন তৃতীয়বারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে, এর আগে ২০২০ ও ২০২১ সালে এই কৃতিত্ব অর্জন করেছিল দলটি।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট